সর্বশেষ খবরঃ

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

নড়াইল প্রতিনিধি :: নড়াইলে পুলিশের অভিযানে ২৫০ গাঁজাসহ মোঃ নাজমুল ইসলাম( ৩২ ) ও মোঃ আরিফ শরিফ ( ২৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ।

১৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো নোয়াগ্রামের মৃত নজরুল ইসলাম শেখ এর ছেলে মোঃ নাজমুল ইসলাম ও একই গ্রামের মৃত ফায়েক শরীফ এর ছেলে মোঃ আরিফ শরিফ ।

নড়াইল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই ( নি:) অমিত কুমার বিশ্বাস ও এএসআই ( নি:) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি