সর্বশেষ খবরঃ

নড়াইলের সাবেক মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

নড়াইলের সাবেক মেয়র ও যুবলীগ নেতা কারাগারে
নড়াইলের সাবেক মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার :: নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়ার পৃথক দুইটি মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার( ২০ মার্চ ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি ) আব্দুল হক এ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখে নড়াইল সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে।

মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান একই অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা।

গত ২৭ জানুয়ারী আসামীরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার( ২০ মার্চ ) নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান