সর্বশেষ খবরঃ

নড়াইলের ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

নড়াইলের ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার
নড়াইলের ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামের ধান খেত থেকে হামিদা খানম ( ৬) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।হামিদা খানম কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর ) সন্ধ্যার দিকে নড়াগাতি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশুটির হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ কচুরিপানা দিয়ে ঢাকা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছ থেকে একটি আপেল নিয়ে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হামিদা।এরপর বিকেল ৪টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।এদিকে,নিহতের পরিবার জানান, সকালে হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পায় তারা।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই ঘটনার কারণ জানা যাবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন