সর্বশেষ খবরঃ

ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস

ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে খাগড়াছড়িতে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জশনে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত, খাগড়াছড়ি-এর উদ্যোগে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ জশনে জুলুসের শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট বিল্ডিং হয়ে চেঙ্গী স্কয়ার ঘুরে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব রাজা এবং সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ সাজ্জাদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর