সর্বশেষ খবরঃ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে

প্রায় একমাস বন্ধ থাকার পর বুধবার ( ১৪ আগস্ট ) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হচ্ছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একইসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া সব জেলার প্রাথমিক বিদ্যালয়ে ৪ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তবে সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পুরোদমে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হয়।

আরো খবর

বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১