সর্বশেষ খবরঃ

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব

বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।

সোমবার (৫ আগস্ট ) বিকেল ৫টার দিকে মির্জা ফখরুল এই বার্তা দেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান বলেছেন,বিএনপির মহাসচিব বলেছেন,দেশাবাসী যেন শান্ত থাকে।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। শায়রুল জানিয়েছেন,বিএনপির মহাসচিব জানিয়েছেন, ওই বৈঠক সুন্দর হয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে আরও ছিলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বৈঠকে ছিলেন অধ্যাপক ডঃ আসিফ নজরুল।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩