সর্বশেষ খবরঃ

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ। তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর জোট সরকার বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে।

শনিবার ( ৯ অক্টোবর ) পদত্যাগ করেন সেবাস্টিয়ান কুর্জ। একই সঙ্গে পরবর্তী চ্যান্সেলর হিসেবে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার স্ক্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন তিনি।

সম্প্রতি সেবাস্টিয়ান কুর্জের দল কনজারভেটিভ ওভিপি পিপলস পার্টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর পরই ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জও আছেন।

সরকারি অর্থ ব্যবহার করে একটি ট্যাবলয়েড পত্রিকায় নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ নিশ্চিত করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। যদিও সেটি অস্বীকার করেছেন এই চ্যান্সেলর।

এদিকে, বেকে বসেছে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ ওভিপি পিপলস পার্টির জোটসঙ্গী গ্রিন পার্টি। দুর্নীতির অভিযোগ উঠায় তারা বলছে, সেবাস্টিয়ান কুর্জ চ্যান্সেলরের দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন।

খবর সূত্র :: বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন