সর্বশেষ খবরঃ

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি::  ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নৃশংসভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ) বিকেলে সনাতনী সমাজের উদ্যোগে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর বিষয়ে মিথ্যা অভিযোগ তুলে একজন নিরীহ শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা মানবতা ও সভ্যতার চরম অবমাননা। এ ধরনের বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

বক্তারা আরও বলেন, দেশে ক্রমবর্ধমানভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক। সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারা সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা প্রমুখ।

বক্তারা একযোগে ন্যায়বিচার, সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার