সর্বশেষ খবরঃ

দীপিকা টাইম ম্যাগাজিনের ‘গ্লোবাল স্টার’

দীপিকা টাইম ম্যাগাজিনের ‘গ্লোবাল স্টার’
অভিনেত্রী দিপীকা

‘গ্লোবাল স্টার’ হিসেবে টাইম ম্যাগাজিনে জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যমের কাভার পেজে জায়গা পেয়েছেন ‘ওম শান্তি ওম’খ্যাত এই অভিনেত্রী।

টাইম ম্যাগাজিনে দীপিকাকে নিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোন কখনো ভারতকে বিশ্বের কাছে নিয়ে যেতে চাননি। বরং ভারতের কাছে বিশ্ব আসুক সেটা চেয়েছেন।

একটি জনবহুল রাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউড ছেড়ে হলিউডে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমার সবসময়ই লক্ষ্য বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করা।’

২০১৮ সালে টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছিল। সেখানে জায়গা করে নিয়েছিলেন দীপিকা। এবার সব থেকে বেশি পরিচিত অভিনেত্রীর খেতাব পেলেন তিনি। বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা যে দেশের সেই দেশের সব থেকে বেশি পরিচিত অভিনেত্রীর আখ্যা পেলেন রণবীর ঘরণী।

দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। বক্স অফিসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়িয়েছে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমায় দেখা যাবে তাকে।

হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করছেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা