সর্বশেষ খবরঃ

দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী
দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক উদ্যোগ হিসেবে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।

বুধবার ( ২৮ জানুয়ারি ) সকাল ৯টা থেকে দিনব্যাপী দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

স্থানীয় জনগণের চিকিৎসা চাহিদার কথা বিবেচনায় নিয়ে আয়োজিত এই ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ( আরএমও ) ক্যাপ্টেন মোঃ শাইখুদ্দিন সাকলাইন সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ছোট মেরুন এলাকার মোট ৫৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৫৭ জন ছিলেন উপজাতি জনগোষ্ঠীর সদস্য এবং ৪৭৫ জন ছিলেন বাঙালি জনগণ।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।

দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকায় বসবাসরত সাধারণ জনগণ,বিশেষ করে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সফলভাবে সম্পন্ন হওয়া এ মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়