সর্বশেষ খবরঃ

দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪

দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে  নারী ও এক প্রতিবন্ধীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

​শনিবার ( ১১ জুলাই ) ভোর ৫টার দিকে ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন বাবুল মোল্লা (৫০), পিতাঃ মৃত মাসুদ মোল্লা, গ্রামঃ কারিকারপাড়া, দৌলতপুর, খুলনা সদর,মোছাঃ সুখী মোল্লা (৩৫), স্বামীঃ বাবুল মোল্লা ( বাবুল মোল্লার স্ত্রী ),মোহাম্মদ জিহাদ মোল্লা ( ১৫), পিতাঃ বাবুল ও সুখী মোল্লা ( তাদের সন্তান) ও নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গনি মোল্লা (৩৫)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ৮-৯ জনের একটি দল দাইনুর সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজন আটক হন। পরে বিজিবি তাদের তেলিয়াপাড়া সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে নিয়ে আসে।

​এ বিষয়ে বিজিবি দাইনুর ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে,এটি কোনো ‘পুশইন’ নয়, বরং অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার ঘটনা। আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন।

​বর্তমানে এই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি সমাধানে এবং আইনানুগ প্রক্রিয়া গ্রহণের লক্ষ্যে বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আরো খবর

বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য