সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ৫শ বস্তা ইউরিয়া সার পাচারকালে গ্রেফতার-১

দিনাজপুরে ৫শ বস্তা ইউরিয়া সার পাচারকালে গ্রেফতার-১
দিনাজপুরে ৫শ বস্তা ইউরিয়া সার পাচারকালে গ্রেফতার-১

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি:: সরকারীভাবে কৃষকের জন‍্য বরাদ্দকৃত ইউরিয়া সার কালোবাজারে পাচারকালে ৫শ বস্তা সার বোঝাই একটি ট্রাকসহ ১জনকে হাতে নাতে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়ন্দা শাখার ( ডিবি) সদস্যরা।

২৩জুলাই রবিবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ তথ‍্য নিশ্চত করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস )আবদুল্লাহ আল মাসুম।

প্রেস বিজ্ঞপ্তিকালে সাংবাদিকদের বলেন সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় গত ২২জুলাই জেলা কোতয়ালী থানাসহ অত্র জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় চুরি ছিনতাই প্রতিরোধ ও মাদকদ্রব‍্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন পুলহাট বিসিআইসি( বাফার )সার গোডাউন থেকে কতিপয় চোরাকারবারী এক ট্রাক ইউরিয়া সার ( যাহার মুল‍্য ৬লক্ষ পঞ্চাশ হাজার টাকা ) অবৈধভাবে পাচারকালেহাতে নাতে আটক করা হয়।

বিকাল ৪টা ১৫মিনিটে বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড়ে সার ডেলিভারি নিতে আসা বোচাগঞ্জ থানার কেরাল গাঁও এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ সাদেকুল ইসলাম ( ৩৮)কে সার বোঝাই ট্রাকসহ (যাহার রেজি নং ঢাকা মেট্রো -ট-২০-১৩৫৫) আটকের পর জিজ্ঞাসাবাদে পলাতক আসামী শামীম সহ অজ্ঞাতনামা ডিলার ও বাফার কতিপয় অজ্ঞাতনামা ব‍্যক্তির যোগসাজসে উক্ত সরকারী বরাদ্দকৃত সার গুলি কালোবাজারে পাচার করা হতো বলে জানাই।

আসামী মোঃ সাদেকুল ইসলাম এবং পলাতক আসামী শামীমসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।যাহার এফআইআর নং-১৪।

সার বহনকারী ট্রাকের চালক হাবীব বলেন আমি পাবনা থেকে ট্রাক লোড করে দিনাজপুরে এসেছি।এখানে এসে পুলহাট সার গোডাউন থেকে শামীম নামের একজন সার নিয়ে বোচাগঞ্জ পৌছায় দিতে বলেছে এর থেকে আমি আর কিছু জানি না।

পুলহাট সার গোডাউনের বিসিআইসি(বাফার)ইনচার্য মোঃ মাহাবুব আলমের সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। তবে প্রেসবিফিংএ পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় সার কালোবাজারীর সাথে জড়িতদের সকল তথ‍্য পরবর্তী সময়ে জানানো হবে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান