সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান সহযোগীসহ গ্রেপ্তার

দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান সহযোগীসহ গ্রেপ্তার
দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান সহযোগীসহ গ্রেপ্তার

চন্দন মিত্র :: দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকুরি দেবার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইসরাত জাহান তিষা নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহোযোগী মোঃ শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গত  বুধবার ( ১৯ জুন )তাদের দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন।

এ সময় তিনি বলেন আলামিন নামে চাকুরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে ঘুঘুডাঙা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরন করা হয়।সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেবার জন্য শাহাদত হোসেনের সহোযোগিতায় চাকুরি প্রত্যাশী যুবক যুবতীদের টার্গেট করে প্রায় ৯লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

বিভিন্ন ছন্দ নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল আটক ইসরাত জাহান।
তিনি আরো জানান গত বছরের ১৬জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের সাক্ষর স্কেন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে প্রতারনার একাধিক মামলা রয়েছে ।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান