সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

দিনাজপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রতিকী ছবি

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে বসতভিটাসহ জায়গা জমিকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বড় ভাইয়ের(  মোঃ মাসুদ রানা ) কুরালের আঘাতে প্রান গেল ছোট ভাইয়ের। নিহত রাসেল রেজা বাবু ( ২৪ ) বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোঃ হাসান আলীর ছোট ছেলে ও ঘাতক মোঃ মাসুদ রানা (৪০) বড় ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার দেয়া এক তথ্য মতে জানা ১৭ এপ্রিল সকাল ৮ টায় দিনাজপুর পৌরসভাস্থ ১০নং ওয়ার্ডের বালুয়াডাঙ্গা এলাকায় বসতভিটাসহ জায়গা জমি নিয়ে নিহত রাসেল রেজা বাবুর সাথে তার আপন বড় ভাই মোঃ মাসুদ রানার গোলযোগ বাধে।

ঝগড়া বিবাদের এক পর্যায়ে মাসুদ রানা ,তার স্ত্রী মোছাঃ রিমা বেগম ও ছেলে মোঃ ফারহান আলী রনক মিলে কুরাল দিয়ে নিহত রাসেল রেজাকে মাথায় ও পায়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

গুরুতর জখম অবস্থায় তাকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টা ৫০মিনিটে সে মারা যায় ।

বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো খবর

কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস