সর্বশেষ খবরঃ

দিনাজপুরে ট্রাকের চাপায় এএসআই নিহত

দিনাজপুরে ট্রাকের চাপায় এএসআই নিহত
দিনাজপুরে ট্রাকের চাপায় এএসআই নিহত

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক ( এএসআই ) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল জলিল নামে আরেকজন সহকারী উপপরিদর্শক ( এএসআই )।

বৃহস্পতিবার ( ৯ মে ) বিকাল ৫টার দিকে দিনাজপুর সদরের দশ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় এএসআই আব্দুল জলিলকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মমতাজ আলী ও আহত আব্দুল জলিল দিনাজপুর সদরের পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই দুই কর্মকর্তা মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে দশ মাইলের দিকে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে মমতাজ আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত হন আবদুল জলিল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক ( তদন্ত ) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন