সর্বশেষ খবরঃ

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর পূজা সম্পন্ন

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর পূজা সম্পন্ন
দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যার দেবীর পূজা সম্পন্ন

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে নানা আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অসাম্প্রদায়িকতার আলোকবর্তিকা বিদ্যা, ,জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতী পূজা ।

সোমবার ( ৩ফেব্রুয়ারী )সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,বাসা বাড়ি ও মন্দিরে মন্দিরে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা সম্পন্ন করতে মেতে উঠে সনাতন ধর্মাবলম্বীরা। সকালে পূজার্চনা,পূষ্পাঞ্জলি অরপন এবং প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় দেবীর আরাধনা । সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবীর সন্ধা আরতি শেষে আয়োজন করা হয় সাস্কৃতিক অনুষ্ঠান ।

এরই ধারাবাহিকতায় -দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ী দূর্গা ও কেন্দ্রীয় লোকনাথ মন্দির প্রাঙ্গণে গনেশতলা বারোয়ারি সমিতির আয়োজনে অসাম্প্রদায়িকতার আলোকবর্তিকা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উপলক্ষে সাড়াদিনব্যাপী প্রসাদ বিতরণ সন্ধ্যায় পূজার আরতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সংগীতানুষ্ঠানটি অকাল বোধন শিল্পগোষ্ঠীর ব্যানারে শুভ সরকারের সার্বিক তত্ত্বাবধানে দেশ মাতৃকার,ব্যান্ড ও ভক্তিমূলক গান পরিবেশন করেন মিথুন ভট্টাচার্য ও টুকি।

এসময় প্রধান অতিথি হিসেবে গনেশতলা বারোয়ারি সমিতির সভাপতি স্বপন বোস বিশেষ অতিথি হিসেবে গনেশতলা বারোয়ারি সমিতির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ, লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সমর দাস,সহ সাধারণ সম্পাদক সুশীল চক্রবর্তীসহ স্থানীয় অনেক ব্যক্তিবর্গ ও দর্শনার্থী ।অকাল বোধন শিল্পগোষ্ঠীর সার্বিক সহোযোগিতায় ছিলেন প্রধান উপদেষ্টা শান্ত গুহ,সভাপতি বিশাল চক্রবর্তী স্বপ্নিল,অর্নব,রাজ,দিগন্ত,সজীব এবং অর্ক । মন্ডল আলোকশয্যায় ছিলেন সমর দে ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ