সর্বশেষ খবরঃ

দাম কমলোএলপিজি সিলিন্ডারের

দাম কমলোএলপিজি সিলিন্ডারের
দাম কমলোএলপিজি সিলিন্ডারের

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ( এলপিজি ) দাম কমেছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

রোববার ( ২ অক্টোবর ) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব ও সদস্যরা।

গত মাসে ছিল এক হাজার ২৩৫ টাকা। সেই হিসেবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫ টাকা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি,তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৫৫ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়।জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০১ পয়সা নির্ধারণ করেছে।

সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত বছর ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান