
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র পশ্চিম সুন্দরবনে উপজেলা প্রশাসন, বিজিবি,নৌবাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ও বনবিভাগ যৌথভাবে দস্যু দমনে অভিযান শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল ) সকাল থেকে এই অভিযান শুরু হয় ।
এসময় তারা সুন্দরবনের বিভিন্ন খাল ও সুন্দরবনে দস্যুদের আস্তানা তল্লাশি করেন। গত কয়েক দিন পূর্বে বনজীবি অপহরণ ও একজন বনজীবি বনদস্যুর গুলিতে আহত হওয়ায় এবং সুন্দরবনে বন দস্যু নির্মূলের লক্ষে এ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ রাশেদ হোসাইন জানান,সুন্দরবনে বন দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যহত থাকবে।