সর্বশেষ খবরঃ

থাইল্যান্ডের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত-১৩

থাইল্যান্ডের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত-১৩

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে শুক্রবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

আইএনএন নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। আগুন লাগার খবর পেয়ে ফ্লু তা লুয়াং থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার