সর্বশেষ খবরঃ

তজমুদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

তজমুদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
তজমুদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কামরুজ্জামান শাহীন:: ভোলার তজুমদ্দিনের মেঘনায় গলদা চিংড়ির রেনু শিকার করতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া নিখোঁজ জেলে মঞ্জু (৩০)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জেলে মঞ্জুর অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। তজমুদ্দিনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ( ১৯ মে ) সন্ধা ৭ টার দিকে উপজেলার ধোপারনীর খাল সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, সন্ধায় স্থানীয়রা জেলে মঞ্জুর মরদেহ ধোপারনীর খাল সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে তজমুদ্দিন থানায় হস্তান্তর করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ( ওসি ) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ লাশের ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য-গতকাল বুধবার সকালে উপজেলার সুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে গলদা চিংড়ির রেনু শিকার করছিলেন জেলে মঞ্জু। হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যায় সে। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালান ।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার