সর্বশেষ খবরঃ

ঢাকায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির

ঢাকায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির
ছবি সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে ঢাকায় এসেছেন। সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো (এমওইউ ) সই হ‌বে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার ( ২২ এপ্রিল ) বিকেল ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ ) সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হলো- দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন।

মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আরো খবর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত