সর্বশেষ খবরঃ

ঢাকাই সিনেমায় ফের গাইবেন অরিজিৎ

ঢাকাই সিনেমায় ফের গাইবেন অরিজিৎ
ঢাকাই সিনেমায় ফের গাইবেন অরিজিৎ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ফের বাংলাদেশি সিনেমায় গাইবেন নন্দিত এই শিল্পী। ‘তুই আমার পাখি, আমি তর পাখি’ শিরোনামের সিনেমায় গাইবেন বলে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোঃ জাকারিয়া মাসুদ।

এ পরিচালক জানান,এ সিনেমায় সুন্দর একটি গান আছে। যেটি আমার একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাই। এরই মধ্যে কথাবার্তা হয়েছে। খুব শিগগির ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করে বিষয়টি চূড়ান্ত করে আসব।

মো. জাকারিয়া মাসুদের পরিচালনায় জেএম ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে টাইটেল গানের রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে সিনেমাটির কার্যক্রম শুরু হয়েছে। আর নায়ক-নায়িকা হিসেবে থাকতে পারে নতুন কোনো মুখ।

জানা গেছে, আগামী মাস থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এর আগে গানগুলো রেকর্ডিং শেষ করা হবে। এরই মধ্যে শেষ করবে শিল্পীদের সাইনিংয়ে কাজ।

উল্লেখ্য,নিজে দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ঢাকাই সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার গানে কণ্ঠ দেন অরিজিৎ সিং। গানের শিরোনাম ছিলো ‘টুপ টাপ’। গানটির কথা লিখেন অনিন্দ্য চট্টোপাধ্যায় আর সংগীতায়োজন করেন অরিন্দম।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী