সর্বশেষ খবরঃ

টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান
টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ৭ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে করাচি জাতীয় স্টেডিয়ামে উইন্ডিজ আগে ব্যাট করে ২০৭ রান সংগ্রহ করে। জবাবে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।

২০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৫৮ রান তোলেন রিজওয়ান ও বাবর। এই রানে আউট হন বাবর। যাওয়ার আগে ৫৩ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৭৯ রান করে যান। এরপর রিজওয়ান ও ফখর জামান দলীয় সংগ্রহকে টেনে নেন ১৮৪ রান পর্যন্ত। রিজওয়ান ছিলেন সেঞ্চুরির পথে।

কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন রিজওয়ান। মাত্র ৪৫ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৮৭ রানের ইনিংস খেলে যান। সেঞ্চুরি না পেলেও রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ২০০০ রান করার কীর্তি গড়েন।

রিজওয়ান আউট হওয়ার সময় জেতার জন্য ১৬ বলে ২৪ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। এরপর ব্যাট হাতে নামেন আসিফ আলী। তিনি এসেই মারতে শুরু করেন। ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২১ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

তার আগে ১৯৫ রানের মাথায় ফখর জামান ৮ বলে ২ চারে ১২ রান করে আউট হন।শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।বল হাতে উইন্ডিজের রোমারিও শেফার্ড,ডমিনিক ড্রাকেস ও ওডেন স্মিথ ১টি করে উইকেট নেন।

তার আগে উইন্ডিজের ২০৭ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। তিনি ৩৭ বলে ২ চার ও ৬ ছক্কায় এই রান করেন। শামারাহ ব্রুকস ৩১ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ৪৯ রান।

আর ব্রান্ডন কিং ২১ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৩ রান। আর ড্যারেন ব্রাভো করেন অপরাজিত ৩৪ রান। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন শাহনাওয়াজ ধানি।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার