সর্বশেষ খবরঃ

টিকা গ্রহনের এসএমএস পেতে ধৈর্য ধরুনঃস্বাস্থ্য অধিদপ্তর

টিকা গ্রহনের এসএমএস পেতে ধৈর্য ধরুনঃস্বাস্থ্য অধিদপ্তর
টিকা গ্রহনের এসএমএস পেতে ধৈর্য ধরুনঃস্বাস্থ্য অধিদপ্তর

করোনার টিকার জন্য নিবন্ধন করেও যারা এখনও এসএমএস পাননি, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাথে যারা টিকা গ্রহণ করেছেন তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন।

রোববার ( ২৪ অক্টোবর ) অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম বলেছেন, টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদের ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।

করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের টিকা নিতে সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ২ কোটির বেশি মানুষ ২ ডোজ টিকা সম্পন্ন করেছেন। যাদের নিবন্ধন হয়েছে,এসএমএস এসেছে, তারা অবশ্যই যথা সময়ে টিকা গ্রহণ করবেন।

সংক্রমণের হার নিম্নগতি,এটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে আত্মতুষ্টির কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অবশ্যই জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর