সর্বশেষ খবরঃ

‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবে শাহরুখ

‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবে শাহরুখ
‘টাইগার থ্রি’ সিনেমায় থাকবে শাহরুখ

বেশ আগে থেকে জোর গুঞ্জন উড়ছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। তবে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। শাহরুখ খানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ সিনেমায়। ‘পাঠান’ মুক্তির পর ‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানের অংশের শুটিং বড় পরিসরে করার পরিকল্পনা করা হয়েছে।’’

‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানের ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য থাকবে। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘‘ধুন্ধুমার এই অ্যাকশন দৃশ্যে ‘পাঠান’ ও ‘টাইগার’ একসঙ্গে হাজির হবেন। এটি বড় একটি সিনেমাটিক দৃশ্য হবে। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স রোমাঞ্চকর হয়ে উঠছে।

কারণ দুই সুপারস্টারকে একত্রিত করে এজ-অব-দ্য-সিট সিক্যুয়েন্স তৈরি করা হচ্ছে; যা সিনেমার প্লটে খুবই গুরত্বপূর্ণ। এখন সবার অপেক্ষা স্পাই ইউনিভার্সে হৃতিক রোশানের আগমন।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ।

এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১০ নভেম্বর মুক্তি পাবে এটি।

আরো খবর

দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন