সর্বশেষ খবরঃ

জুলাই শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কবি সেলিম বালার নির্বাচনী প্রচার শুরু

জুলাই শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কবি সেলিম বালার নির্বাচনী প্রচার শুরু
জুলাই শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে কবি সেলিম বালার নির্বাচনী প্রচার শুরু

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের গৌরীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন নির্বাচনী প্রচার শুরু করেছেন ১৪৮ ময়মনসিংহ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত (এনসিপি) প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।

বুধবার দুুপুরে কবি সেলিম বালা এনসিপির দলীয় নেতা-কর্মীদের নিয়ে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কবি সেলিম বালা। পরে শহীদ বিপ্লব হাসানের রুহের মাগফেরারত কামনা করে দোয়া অংশ নেন কবি সেলিম বালা। এসময় শহীদ বিপ্লব হাসানের বাড়ি গিয়ে তার বাবা বাবুল মিয়ার সাথে সাক্ষাৎ করে তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

এনসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য তারিক হোসেন (এমএমই উইং) বলেন, একজন সাহিত্যমনা ও তরুণ প্রার্থী হিসেবে কবি সেলিম বালার প্রতি ভোটারদের আগ্রহ আছে। তিনি একজন নিভৃতচারী দানবীর মানুষ। ভোটের মাঠে উনার ক্লিন ইমেজ রয়েছে। আশা করছি আমরা জয় নিয়ে ঘরে ফিরবো।

কবি সেলিম বালা বলেন, জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০২৯ সালে। কিন্ত ছাত্র-জনতা সহ যাদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা এখন দেশে নির্বাচন করার মতো পরিবেশ পেয়েছি তাদের গভীর শ্রদ্ধার স্মরণ করছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, শাপলা কলিতে প্রতীকে আপনাদের ভোট চাই।

শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন, এসসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ( কৃষক শক্তি ) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান, উপ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আশিক পাঠান, এনসিপি তারাকান্দার যুগ্ম সমন্বয়ক পারভেজ হোসেন প্রমুখ।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ