সর্বশেষ খবরঃ

জুলাই-আন্দোলনের এক বছর পূর্তিতে কেশবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আন্দোলনের এক বছর পূর্তিতে কেশবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই-আন্দোলনের এক বছর পূর্তিতে কেশবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ঐতিহাসিক জুলাই-আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এবং জুলাই-আগস্ট মাসের আন্দোলনের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেশবপুর।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ এলাকায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “দেশীয় বৃক্ষ রোপণ করি, জীববৈচিত্র্যের রক্ষা করি”— এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিরাজ বিশ্বাস বলেন, “কেশবপুরে আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জুলাই-আগস্ট মাসে সারাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র আন্দোলনের চেতনা ও ত্যাগকে স্মরণ করতেই আমাদের এই প্রতীকী বৃক্ষরোপণ।”

উক্ত কর্মসূচিতে কেশবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত