সর্বশেষ খবরঃ

জাহাজ থেকে ১০ নাবিককে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

জাহাজ থেকে ১০ নাবিককে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড
জাহাজ থেকে ১০ নাবিককে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার :: মোংলা বন্দরের দুবলার চর এলাকায় পাথর বোঝাই জাহাজডুবির ঘটনা ঘটেছে। ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

শনিবার ( ৯ অক্টোবর ) ভোরে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া-২ নামে লাইটার জাহাজটি ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর ) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় এমভি বিউটি লোহাগড়া-২।

পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে জাহাজটি ডুবতে থাকে। পরে খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে।

পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা