সর্বশেষ খবরঃ

জামায়াতের যুব বিভাগের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টঃচ্যাম্পিয়ন গাবুরা

জামায়াতের যুব বিভাগের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন গাবুরা
জামায়াতের যুব বিভাগের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন গাবুরা

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ৩১ জুলাই )বিকেলে পাখিমারা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুব বিভাগের টিমসমূহ।

প্রতিযোগিতার ফাইনালে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে গাবুরা ইউনিয়ন দল,যারা শেষ পর্যন্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আমীর মাওলানা হারুন অর রশিদ, পদ্মপুকুর ইউনিয়ন সেক্রেটারী আকবর হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহিত মুন্নাসহ বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ী গাবুরা ইউনিয়ন টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, যুব সমাজকে শৃঙ্খলিত ও সুস্থ পথে পরিচালনার একটি কার্যকর মাধ্যম।

জামায়াতের যুব বিভাগ তরুণ প্রজন্মকে নৈতিকতা ও নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যুব সমাজে উৎসাহ,ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার বার্তা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন