সর্বশেষ খবরঃ

জমি জবরদখলকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জমি জবরদখলকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
জমি জবরদখলকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা টিটাবাজিতপুর গ্রামে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২২ সেপ্টেম্বর ) বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে টিটাবাজিতপুর‌ গ্রামের আব্দুল হোসেনের পুত্র ইলায়াস হোসেন বলেন, তার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে আসছে।

প্রভাবশালী ওজিয়ার রহমান জোরপূর্বক আমাদের বাড়ির জমি থেকে ৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। এমনকি ওজিয়ার রহমান ঘর তৈরি করার সময় আমাদের উঠান থেকে অন্যায়ভাবে আরো ৪ হতে ৫ হাত জমি জবরদখল করে পাঁচিল দিয়ে নেয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে ঐদিন সন্ধ্যায় ওজিয়ার রহমান সরদারের বড়কুটুম আঃ রশিদের মেয়ে জামাই মিজানুর রহমান তার পাওনা ৮ লাখ টাকা ঐ রাতের মধ্যে না দিলে ওজিয়ার রহমান সরদারকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ কথা শুনে ওজিয়ার রহমান সরদার বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে ১সপ্তাহ পালিয়ে যায়।

এক সপ্তাহ পর বাড়ি ফিরে এসে ওজিয়ার রহমান সরদার স্বাণালংকার চুরি হয়েছে বলে প্রথমে তার ছোট ছেলের বউকে এবং পরে আমার স্ত্রী সুমাইয়া খাতুনকে সন্দেহমূলক ভাবে দোষারোপ করে। স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়।

উক্ত সালিশে আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম, মিলন হোসেন, নাহিদ ইসলাম, আলমগীর হোসেন, চাচাতো চাচা ওজিয়ার রহমান ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন। ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ সালিশের মধ্যে বলে যে স্বালংকার চুরি হয়ে গেছে তাতে তাদের আর কোন দাবি নেই। তারা এব্যাপারে আর কোনো কথা বলবে না।

কিন্তু সালিশ বৈঠক শেষ হওয়ার পর ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে পুলিশে চাকুরীরত এ টি এস আই মনিরুজ্জামান সবুজ আমাকে পুলিশ দিয়ে দেখে নেওয়ার হুমকি দেয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জমি জবরদখলকারী ও চক্রান্তকারী ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে