সর্বশেষ খবরঃ

জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসীঃতথ্য ও সম্প্রচারমন্ত্রী

জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসীঃতথ্য ও সম্প্রচারমন্ত্রী
জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাসীঃতথ্য ও সম্প্রচারমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ বলেছেন, জনগণের শক্তিতে নয়,বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী।

শনিবার দুপুরে দিনাজপুর জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাম্প্রতিক কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।

ডঃ হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার তারা ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর পরিচালনায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য আব্দুল আওয়াল শামীম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, শিবলী সাদিক এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর