সর্বশেষ খবরঃ

চুয়াডাঙ্গায় র‌্যাবের হাতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের অভিযানে ১টি ওয়ানশুটারগানসহ মোঃ লাল্টু মিয়া ( ২৭ ) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে।

শনিবার ( ১৬ অক্টোবর ) র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন জালসুখা গ্রামস্থ জনৈক মিজানুর রহমান এর চায়ের দোকানের সামনে ডিঙ্গেদাহ হইতে দর্শনাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে লালটু মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি ওয়ান শুটার গান এবং ০২টি মোবাইলসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন