সর্বশেষ খবরঃ

চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন

দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
প্রতিকী ছবি

​চন্দন মিত্র ( দিনাজপুর ) প্রতিনিধি:: ​দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নতুন ভূষিবন্দর এলাকায় মজিবর রহমান নামে এক ব্যক্তির মিলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মিলটিতে রক্ষিত ভুট্টা ও তুলা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মিলের পাশেই অবস্থিত ‘সাদিয়া রেফ্রিজারেশন ও ইলেকট্রিক ওয়ার্কসপেও’ আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটায় মজিবর রহমান নামে এক ব্যক্তির মিলে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ নুরুন্নবী।

​স্থানীয় সূত্রে জানা যায়,হঠাৎ করেই মজিবর রহমানের ওই মিলে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং মিলের ভেতরে থাকা মূল্যবান ভুট্টা, তুলা ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের সাদিয়া রেফ্রিজারেশন অ্যান্ড ইলেকট্রিক ওয়ার্কসপের দোকানটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ গণমাধ্যম কর্মীদের জানান, ​ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

আরো খবর

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার
বেনাপোলে দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার