সর্বশেষ খবরঃ

চাটখিলে সাংবাদিক লাঞ্ছিত ও মোটরসাইকেলে আগুন

চাটখিলে সাংবাদিক লাঞ্ছিত ও মোটরসাইকেলে আগুন
চাটখিলে সাংবাদিক লাঞ্ছিত ও মোটরসাইকেলে আগুন

হানিফ সাকিব,নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি আমাদের নতুন সময় ও আওয়ার টাইম পত্রিকার চাটখিল প্রতিনিধি হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৪জানুয়ারী ) রাত ৯টার দিকে উপজেলার হাঁটপুকুরিয়া ইউনিয়নের ( স্বতন্ত্র ) আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ীর সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটলে সংবাদ সংগহ কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক সাইফুল।

সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ বলেন, আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ির সামনে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ও তার বাড়িতে হামলার ঘটনার খবর পেয়ে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে শাহজাহান কোম্পানীর বাড়ির সামনে পৌঁছলে ৭-৮জন মুখোশধারী তার গাড়ির গতিরোধ করে।

কোন কিছু বুঝে ওঠার আগে মুখোশধারীরা তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার মোটর সাইকেল আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের সবার হাতে দেশি অস্ত্র ও বিষ্ফোরক ছিলো। এ ঘটনায় চাটখিল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান রিয়াদ।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল খায়ের জানান, সংবাদ পাবার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন