সর্বশেষ খবরঃ

চরফ্যাসনে বিষ খেয়ে এক শিশু মৃত্যু

চরফ্যাসনে বিষ খেয়ে এক শিশু মৃত্যু
চরফ্যাসনে বিষ খেয়ে এক শিশু মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাসন উপজেলার শশীভুষণের হাজারীগঞ্জ দুই শিশু জমিতে পোঁকার দানা কিটনাশক ঔষধ খেয়েছে। তাদের মধ্যে সাদিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং আপর শিশু নাহিদা (৪) অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ( ১৩ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ডের ফরাজী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ডের ফরাজী বাড়ির মোঃইউছুব ফরাজীর কন্যা ও আহত নাহিদা একই বাড়ির নুরউদ্দিন ফরাজীর কণ্যা। সাদিয়া ও নাহিদা দু’জন সম্পর্কে চাচাত বোন।

পরিবার সূত্রে জানা যায়,জমিতে পোঁকা মারার জন্য দানা কিটনাশক ঔষধ এনে ঘরে রাখেন। শিশু দুটি ঘরে খেলা করছিল।এক পর্যায় তারা ঘরে রাখা কিটনাশক ঔষধ খেয়ে ফেলেন।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ নাহিদাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা