সর্বশেষ খবরঃ

চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চরফ্যাশনে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কামরুজ্জামান শাহীন:: চরফ্যাশনের শশীভূষনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার পাঠক প্রিয় দৈনিক ভোলা টাইমস্ প‌ত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় শশীভূষন প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শশীভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সোহেল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শশীভূষণ থানা অফিসার ইনচার্জ জনাব তারিক হাসান রাসেল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নামের শশীভুষণ প্রেসক্লাবের সভাপতি মোঃকামরুজ্জামান শাহীন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সালাউদ্দিন মিয়া , দৈনিক কালবেলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনউদ্দিন জমাদার , শশীভূষণ প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল রহমান রাসেল ।

দৈনিক ভোলা টাইমস্ এর চরফ্যাশন প্রতিনিধি এইচ এম নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবকন্ঠের চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক শাহাবুদ্দিন হাওলাদার ,এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি ইসরাফিল নাইম , সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ

সভায় বক্তারা বলেন, দৈনিক ভোলা টাইমস্ একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। দৈনিক ভোলা টাইমস্ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়,অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে।

সারাদেশের স্থানীয় দৈনিক স্লোগানকে সামনে রেখে পত্রিকাটি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা আরও বলেন,আজকের পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ভোলার কৃতি সন্তান। তার নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে অতিথিরা দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩