সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান:: কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ণের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ এমদাদ উল্লাহ মিয়ান।

নগরীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয়ের উদ্যােগে জাতিসংঘের ফাও,র সহায়তায় চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতিসংঘের খাদ্য,কৃষি সংস্থা ফাওর প্রতিনিধি মার্টিন মাওগাসটিন,কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে ২০৫০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায় । এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে সব স্টেকহোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিস্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন- চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হলে খাদ্য উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব হবে।

কর্মশালায় সরকারি বেসরকারি সংস্হা,গবেষক,কৃষি কর্মকর্তা, উদ্যােক্তা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১