সর্বশেষ খবরঃ

চট্টগ্রামে দুই দলের সংঘর্ষে কিশোর নিহত

চট্টগ্রামে দুই দলের সংঘর্ষে কিশোর নিহত
চট্টগ্রামে দুই দলের সংঘর্ষে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমপুর বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন।নিহত কিশোরের নাম জাহিদ হোসেন রুমন (১৬)। তিনি উপজেলা ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকেল ৫টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ অক্টোবর বিএনপি কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবে। এ উপলক্ষে মিরসরাইয়ে পথসভার আয়োজন করে দলটি। এই পথসভার প্রস্তুতি উপলক্ষ্যে জোরারগঞ্জ আজমপুর বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ওই দলটির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন।

জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম জানান, বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা স্থানীয় আজমপুর বাজারে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন। এদের মধ্যে রুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম স্বপন জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষ্যে প্রস্তুতি সভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

জোরারগঞ্জ থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হতাহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

আরো খবর

বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
বেনাপোলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে হুমকি! অতঃপর থানায় জিডি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
দিনাজপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন