সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় কয়েকজন শিশু রাস্তা পারাপারের জন্য আকষ্মিকভাবে দৌড় দেয়। এ সময় রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক শিশুদের বাঁচাতে ব্রেক করে। এতে ট্রাকের পিছনে থাকা অপর একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ড্রামট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে যায়।

এ সময় ড্রাম ট্রাকটি উল্টে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান