সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ আটক-১

গোবিন্দগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ আটক- ১
গোবিন্দগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ আটক- ১
আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলু মিয়া (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ৪৩০টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়,যার পরিমাণ দুই লাখ ১৫ হাজার।

লাভলু মিয়া নাটোর জেলার সদর উপজেলার পাটোয়া পাড়া গ্রামের মৃত- ইব্রাহিম মোল্লার পুত্র। আজ সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথা মায়ামনি মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

থানা সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শাহ শামছুল আলমের নেতৃত্ব এসআই প্রলয় কুমার বর্মা ও এসআই রাশেদুল ইসলাম এবং ফোর্সসহ পৌরসভার চারমাথা মায়ামনি মোড় অভিযান চালিয়ে ২লাখ ১৫ হাজার টাকার জাল নোট সহ লাভলু মিয়াকে আটক করে।

সেখানেই জিজ্ঞাসাবাদে আটক লাভলু মিয়া জানান,জাল টাকা গুলো রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে সংগ্রহ করে গোবিন্দগঞ্জ শহর নাটোর ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে বহন করছিলো।

গোবিন্দগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শামছুল আলম শাহ বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী লাভলুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরো খবর

বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১