সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত ঘটনায় থানায় অভিযোগ

গোবিন্দগঞ্জে ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত ঘটনায় থানায় অভিযোগ
ভূক্তভোগী শিক্ষকের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: দুষ্ঠমির অপরাধে ছাত্রকে চড় মারায় ছাত্রের হাতে শারিরিক প্রহারের শিকার হলেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চ বিদ্যালয়ে। এর আগে গত মঙ্গলবার দুষ্টমি করায় সেলিম মিয়া নামে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তিনি একটি চড় মারেন শিক্ষক আব্দুল লতিফ আকন্দ।

শিক্ষক জানায়,বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হই এবং সিঁড়ি দিয়ে বিদ্যালয় ভবনের উপর তলায় উঠছিলাম। এ সময় অষ্টম শ্রেনির ছাত্র সেলিম পিছন থেকে আমাকে লাঠি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে পালিয়ে যায়।

ওই ছাত্রের পিতা এমদাদুল হক জানান,এ ঘটনার আগে শিক্ষক আব্দুল লতিফ গত মঙ্গলবার স্কুলে সেলিমকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সে এই কান্ড ঘটায়। এ ঘটনায় আমরা দুঃখিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুধু তাই নয়, আমাকেও মারধরের হুমকী দিচ্ছেন ওই ছাত্রের অভিভাবকেরা। বিষয়টি আমি থানা কর্তৃপক্ষকে অবগত করেছি। এ ছাড়াও বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ্ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন