সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জ পৌরসভায় পানি সংকটে জনদুর্ভোগ চরমে!

গোপালগঞ্জ পৌরসভায় পানি সংকটে জনদুর্ভোগ চরমে
প্রতিকী ছবি

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জ পৌরসভায় কয়েকদিন ধরে সাপ্লাই পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খুব অল্প পরিমাণ পানি সরবরাহ হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে কল খুলে রাখলেও পর্যাপ্ত পানি মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।পানির জন্য হাহাকার চলছে,অথচ কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

ভুক্তভোগীরা জানান,মাস শেষে পৌরসভা ঠিকই বিল ধরিয়ে দেয় এবং সময়মতো বিল না দিলে সংযোগ বিচ্ছিন্নের হুমকি দেয়া হয়,কিন্তু পানি সরবরাহে দায়িত্বশীলতা নেই বললেই চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার একটি পানি সরবরাহকারী মেশিন বিকল হয়ে পড়েছে, যার কারণে পানি উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এখনও তা মেরামতের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সহিত যোগাযোগের চেষ্ঠা চালালেও প্রশাসকের সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য জানা যাইনী।

শহরবাসীর দাবি—পানি সংকটের দ্রুত সমাধান করতে হবে, নইলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন