সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি:: গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার ( ১৮ মার্চ ২০২৬) গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন এলাকায় সড়ক পরিবহন আইন,২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ওই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং গোপালগঞ্জ ফিলিং স্টেশন, শরীফ নুরজাহান ফিলিং স্টেশন ও দোলা ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ কার্যক্রম তদারকি করা হয়।

পরবর্তীতে সদর উপজেলার উত্তর গোবরা পূর্বপাড়া ( নীলামাঠ সংলগ্ন ) এলাকায় একটি আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার