সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে জমি দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন জন আহত

গোপালগঞ্জে জমি দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন জন আহত
গোপালগঞ্জে জমি দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন জন আহত

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি:: গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী ভূমি দখলকারীদের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে গত ৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার কাঠি ইউনিয়নে।হামলায় বাবুল সরদারের বড় ছেলে রবিউল সরদার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মৃত ইনসার উদ্দিন সরদারের ছেলে বাবলু সরদার ( ৬৫ ) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গোপালগঞ্জ সদর থানাধীন কাঠি সাকিনস্থ কাঠি মৌজার বিআরএস খতিয়ান নং–৭৫৪,দাগ নং–৯৬৫ -এর নিজ জমিতে বাবুল সরদার ও তার তিন ছেলে কাজ করছিলেন। এ সময় দেশীয় অস্ত্র রামদা,লোহার রড ও হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী ভূমি দখলকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়,হামলাকারীরা এলাকার চিহ্নিত লাঠিয়াল, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক। ভুক্তভোগীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক বাবুল সরদারের জমি দখল করে ভোগ করে আসছে। সম্প্রতি দখলে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

অভিযোগে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে—হিংগুল সরদারের ছেলে মোঃ শওকত সরদার (৬০),মনিরুল সরদার (৫৫),শওকত সরদারের ছেলে নাজমুল সরদার (২৭),পিং কুটটি সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২৮),বাইজিদ সরদার (২৫),সকলেই কাঠি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।এছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ