সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন

গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন
গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ অতিষ্ঠে এলাকাবাসীর গণ-আবেদন

মোঃ শিহাব উদ্দিন(গোপালগঞ্জ )জেলা প্রতিনিধি:: গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকায় অবস্থিত জননী সার্জিক্যাল ক্লিনিকের মালিক ডাঃ সুব্রত হালদারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় কয়েকশ বাসিন্দা পৌর প্রশাসকের কাছে গণ-আবেদন করেছেন।

অভিযোগ রয়েছে,ক্লিনিকের বর্জ্য ও সেফটি ট্যাংকির ময়লা সরাসরি খালে ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে একদল সাংবাদিক বিষয়টি গোপালগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আজাদুর রহমান-কে অবগত করেন। পরে সোমবার ( ৯ মার্চ ) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সেনেটারি ইন্সপেক্টর আজাদুর রহমানের নেতৃত্বে পৌরসভার একটি দল ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যায়।

পরিদর্শনের সময় দেখা যায়, ক্লিনিকের সেফটি ট্যাংকি থেকে একটি পাইপ সরাসরি পাশের খালে সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ময়লা পানি খালে পড়ছিল। এতে খালের পানি দূষিত হয়ে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল।

এ সময় পৌরসভার দল তাৎক্ষণিকভাবে ওই পাইপের মুখ বন্ধ করে দেয়,ও এক সপ্তাহ সময়ের মধ্যে পৌরসভার বিধি-নিষেধ মেনে বিকল্প ব্যবস্থা করতে নির্দেশনা দেয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশ দূষণমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছিলেন। দুর্গন্ধের কারণে আশপাশের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত স্থায়ী সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আজাদুর রহমান বলেন, “সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ক্লিনিক থেকে সেফটি ট্যাংকির ময়লা সরাসরি খালে ফেলা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে পাইপ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণের বিষয়ে পৌরসভা কঠোর অবস্থানে রয়েছে।”

স্থানীয়রা আশা করছেন, পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিবেশ দূষণ আর না ঘটে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ