সর্বশেষ খবরঃ

গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবেঃ শরীফ মোঃআমান হাসান

গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবেঃ শরীফ মোঃ আমান হাসান
গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবেঃ শরীফ মোঃ আমান হাসান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবে। গুজব প্রতিরোধের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এছাড়াও দুর্নীতি,অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানাচ্ছি।

সোমবার ( ১১ নভেম্বর )সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।এ সভায় সভাপতিত্ব করেন অন্তবর্তীকালীন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জেলার নানা সমস্যা,সম্ভাবনা, হতাশা,অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহবান জানান। পার্বত্য জেলার অবকাঠামো উন্নয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ মতবিনিময় সভায় রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার ( জিটুআই ) মেজর জাবির সোবহান মিয়াদ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. জসীম উদ্দিন মজুমদারসহ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৮ উপজেলার সভাপতি,সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা রিজিয়ন কমান্ডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন