সর্বশেষ খবরঃ

গানের মঞ্চে লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

গানের মঞ্চে লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন
গানের মঞ্চে লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

শুক্রবার ( ৩১ জানুয়ারি ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত শিল্পী দিঠি আনোয়ার।

গণমাধ্যমকে তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন।

কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।

এদিকে,সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন,মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন ভালো আছেন মা। চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন।এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।

আয়োজকরা জানান,দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়