সর্বশেষ খবরঃ

গাজীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় প্রমিতা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রমিতা সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার মাঝেরটেক গ্রামের হোসেন আলীর মেয়ে।

তিনি শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের নাজমুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় এ এ ইয়াং মিলস লিঃকারখানায় শ্রমিকের কাজ করতেন।

শুক্রবার ( ০১ অক্টোবর ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক ( এসআই ) মনিরুজ্জামান।

নিহতের মা আমেনা খাতুন বলেন, অফিস থেকে বাসায় ফিরে ঘরে ঢুকেই মেয়ের ঝুলন্ত লাশ দেখি। পরে বটি দিয়ে ওড়না কেটে তাকে নিচে নামানো হয়। একটু পরেই মেয়ে মারা যান।

তিনি আরও বলেন, পাঁচ মাস আগে গ্রামের বাড়িতে মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে বনিবনা হতো না। এজন্য এক মাস আগে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত