সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার ( ৩১ মে ) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কানিজ শাহরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলমসহ সাংবাদিক, শিক্ষক, স্কাউট প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তগন।

বক্তারা বলেন, ধুমপান ও তামকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে জনগনকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে।

বক্তরা পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধুমপান মুক্ত করণের আহবান জানান। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো