সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাসহ আটক ৩৫

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাসহ আটক ৩৫
গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাসহ আটক ৩৫

আঃ খালেক মন্ডল (গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধভাবে পরীক্ষা দেয়ার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে র‍্যাব-১৩ সদস্যরা। আটকদের মধ্যে জালিয়াতি চক্রের পাঁচ হোতা ও ৩০ জন পরীক্ষার্থী রয়েছে।

শুক্রবার ( ৮ ডিসেম্বর ) পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

আটককৃদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন এবং ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, পরীক্ষা চলাকালীন অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ হোতাকে ও ৩০ পরীক্ষার্থীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩